পদ ৫১০১, এক নজরে দেখুন চলমান ৩৭ সরকারি চাকরির বিজ্ঞপ্তি
সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান। পেট্রোবাংলা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি), বাংলাদেশ সরকারি কর্ম কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে কর্মকর্তা-কর্মচারী পদে চাকরি পাওয়ার সুযোগ। এসব বিজ্ঞপ্তিতে নবম গ্রেডের কর্মকর্তা পদ থেকে শুরু করে বিভিন্ন গ্রেডের পদে কয়েক হাজার জনবল নিয়োগের তথ্য রয়েছে। চলতি মাসেই শেষ হচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠানে আবেদনের সময়সীমা। এছাড়া কয়েকটিতে আবেদন করা যাবে নভেম্বর পর্যন্ত। গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা, বেতন গ্রেড ও আবেদনের সময়সীমা জেনে নিন:
১. পেট্রোবাংলায় নিয়োগ ৭৫৩ জন
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে ১৯ ক্যাটাগরির পদে নবম ও দশম গ্রেডে ৭৫৩ জন নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল: নবম গ্রেডে ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা; দশম গ্রেডে ৩২,০০০–৭৭,৩০০ টাকা।
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
যোগ্যতা: পদভেদে স্নাতক, স্নাতকোত্তর, প্রকৌশল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রির প্রয়োজন হতে পারে। আবেদন করার আগে পদের যোগ্যতা যাচাই করতে হবে।
আবেদন করতে এখানে ক্লিক করুন।
২. বিসিআইসিতে ২৭৪ জন নিয়োগ
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) নবম ও দশম গ্রেডে ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ১৯ ক্যাটাগরির এসব পদের মধ্যে প্রশাসন, হিসাব, অর্থ, প্রকৌশল, রসায়ন, নিরাপত্তা ও কম্পিউটার-সংশ্লিষ্ট পদ রয়েছে।
বেতন স্কেল: নবম গ্রেডে ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা; দশম গ্রেডে ৩২,০০০–৭৭,৩০০ টাকা।
আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
যোগ্যতা: পদ অনুযায়ী স্নাতক, স্নাতকোত্তর, প্রকৌশল বা ডিপ্লোমা ডিগ্রি প্রয়োজন হতে পারে। শিক্ষাগত ফলাফলের শর্তও পদভেদে আলাদা।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
৩. সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ৯ম থেকে ১২তম গ্রেডে ১৩৫ জন নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে আইন ও বিচার বিভাগের অধীন সাব-রেজিস্ট্রার পদে ৮৪ জন নিয়োগ দেওয়া হবে।
সাব-রেজিস্ট্রার পদ: ৮৪
বেতন স্কেল: নবম গ্রেডে ৪৪,০০০–১,০৫,৯০০টাকা।
আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টা।
যোগ্যতা: অন্য পদগুলোর মধ্যে আইন কর্মকর্তা, বয়লার পরিদর্শক, গবেষণা কর্মকর্তা, প্রকৌশল-সংশ্লিষ্ট পদসহ বিভিন্ন নিয়োগ রয়েছে। পদভেদে শিক্ষাগত যোগ্যতার শর্ত দেওয়া হয়েছে।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
৪. বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৩৯ জন
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে (বিপিএটিসি) নবম থেকে ২০তম গ্রেডে ৩৯ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী পরিচালক (প্রশিক্ষণ) পদে তিনজন এবং সহকারী প্রোগ্রামার পদে দুজন নিয়োগের তথ্য রয়েছে।
বেতন স্কেল: নবম গ্রেডে ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা; ২০ তম গ্রেডে ২০০০০-৪৮৪০০ টাকা।
অফিস সহায়ক পদ: ১৮টি; ২০তম গ্রেড।
আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার পদের শিক্ষাগত যোগ্যতা আলাদা। অন্যান্য পদে কম্পিউটার, পরিসংখ্যান, গাড়ি চালনা ও দাপ্তরিক কাজ-সংশ্লিষ্ট যোগ্যতা চাওয়া হয়েছে।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
৫. বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ জন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ১৬ ক্যাটাগরির পদে ২২৮ জন নিয়োগ দেওয়া হবে। পদগুলো ১৩তম থেকে ২০তম গ্রেডের। এর মধ্যে সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, স্টাফ ফটোগ্রাফার, ড্রাফটসম্যান, প্রশিক্ষক, গাড়িচালক, অফিস সহকারী ও অফিস সহায়ক পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত হতে পারে। পদের ধরন অনুযায়ী অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতার শর্ত রয়েছে।
আবেদন করতে এখানে ক্লিক করুন।
৬. বাংলাদেশ কোস্ট গার্ডে ৩৮ জন
বাংলাদেশ কোস্ট গার্ডে বিভিন্ন পদে ৩৮ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে দাপ্তরিক ও সহায়ক পদ রয়েছে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও বেতন গ্রেড আলাদা।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
৭. বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসএসসি বা সমমান পাস প্রার্থীরা নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল
গ্রেড: ১৭তম
বেতন স্কেল: ২১,৪০০–৫১,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০।
বয়সসীমা: ৩০ অক্টোবর ২০২৬ তারিখে ১৮–২০ বছর।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
নির্বাচিত প্রার্থীদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণকালে বিধি অনুযায়ী থাকা-খাওয়া, পোশাক ও চিকিৎসার সুবিধা দেওয়া হবে।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
৮. নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৯ জন
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে আট ক্যাটাগরির পদে ১১৯ জন নিয়োগ দেওয়া হবে। পদগুলো ১৩তম থেকে ১৯তম গ্রেডের।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।
পদগুলোর মধ্যে কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, কোল্ড চেইন টেকনিশিয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরকিপার, স্বাস্থ্য সহকারী, গাড়িচালক ও ল্যাব অ্যাটেনডেন্ট রয়েছে। স্বাস্থ্য সহকারী পদে ৯৭ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
৯. বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২৭০০ সাধারণ আনসার
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সাধারণ আনসার পদে ২ হাজার ৭০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে।
পদের নাম: সাধারণ আনসার
আবেদনের সময়সীমা: ২–৭ নভেম্বর ২০২৬।
আবেদন করতে এখানে ক্লিক করুন।
১০. হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ১৭ জন
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ১৭টি পদে নিয়োগ দেওয়া হবে। পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, গ্রেড, বেতন স্কেল ও অন্যান্য শর্ত জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬।
আবেদন করতে এখানে ক্লিক করুন।
এছাড়া সিআইডি: ১৮টি পদ; আবেদনের শেষ সময় ৮ নভেম্বর ২০২৬।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: ৪৩টি পদ; আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি: ৬টি পদ; আবেদনের শেষ সময় ৬ নভেম্বর ২০২৬।
আবেদন:
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল: ৪টি পদ; আবেদনের শেষ সময় ২৯ অক্টোবর ২০২৬।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন: ৫টি পদ; আবেদনের শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম: ৭টি পদ; আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর ২০২৬।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
বাংলাদেশ সেনাবাহিনী: সৈনিক পদে নিয়োগ; আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬।
আবেদন: প্রার্থীকে টেলিটক সিমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে আবেদন করতে হবে।
কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ
১. কর অঞ্চল-৬, ঢাকা: ৪১টি পদ; শেষ সময় ১৪ নভেম্বর ২০২৬।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
২. কর অঞ্চল-১, চট্টগ্রাম: ২৬টি পদ; শেষ সময় ৫ নভেম্বর ২০২৬।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
৩. কর অঞ্চল-৩, চট্টগ্রাম: ৩৩টি পদ; শেষ সময় ৫ নভেম্বর ২০২৬।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
৪. কর অঞ্চল, কুমিল্লা: ৪১টি পদ; শেষ সময় ৫ নভেম্বর ২০২৬।
আবেদন এখানে ক্লিক করুন।
৫. উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট: ১৪টি পদ; শেষ সময় ৪ নভেম্বর ২০২৬।
আবেদন করতে এখানে ক্লিক করুন।
৬. কর অঞ্চল-২১, ঢাকা: ৬৫টি পদ; শেষ সময় ৩ নভেম্বর ২০২৬।
আবেদন করতে ক্লিক করুন।
৭. কর অঞ্চল-৩, ঢাকা: ৪৭টি পদ; শেষ সময় ১ নভেম্বর ২০২৬।
আবেদন করতে ক্লিক করুন।
৮. কর অঞ্চল-২২, ঢাকা: ৬৯টি পদ; শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।
আবেদন করতে ক্লিক করুন।
৯. কর অঞ্চল-২, ঢাকা: ৪২টি পদ; শেষ সময় ২৮ অক্টোবর ২০২৬।
আবেদন করতে এখানে ক্লিক করুন।
১০. কর অঞ্চল-১৩, ঢাকা: ৪৭টি পদ; শেষ সময় ২৮ অক্টোবর ২০২৬।
আবেদন করতে ক্লিক করুন।
১১. কর অঞ্চল, রংপুর: ৩৬টি পদ; শেষ সময় ২৮ অক্টোবর ২০২৬।
আবেদন করতে ক্লিক করুন।
১২. কর অঞ্চল-২৫, ঢাকা: ৬১টি পদ; শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬।
আবেদন করতে এখানে ক্লিক করুন।
১৩. কর অঞ্চল-৪, ঢাকা: ৪৯টি পদ; শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬।
আবেদন করতে ক্লিক করুন এখানে।
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
১. জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী: ২২টি পদ; আবেদন ২৬ অক্টোবর থেকে ২৬ নভেম্বর ২০২৬।
২. জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী: ৯টি পদ; শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬।
৩. জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৮৬ জন; শেষ সময় ১২ নভেম্বর ২০২৬।
৪. জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর: ১৫টি পদ; শেষ সময় ৪ নভেম্বর ২০২৬।
৫. জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম: ১৩টি পদ; শেষ সময় ২৯ অক্টোবর ২০২৬।
৬. জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া: হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৪৭টি পদ; শেষ সময় ২৯ অক্টোবর ২০২৬।
৭. জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী: তিন ক্যাটাগরির পদ; শেষ সময় ২৬ অক্টোবর ২০২৬।
চাকরিপ্রার্থীদের আবেদন করার আগে মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন গ্রেড, আবেদন ফি ও শেষ সময় যাচাই করে নিতে হবে।