১৭ অক্টোবর ২০২৬, ১৯:১৭

আলোচিত যুব উন্নয়নের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬

যুব উন্নয়ন অধিদপ্তর  © সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন  ৫ হাজার ৩৮৬ জন। 

শনিবার (১৭ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে। 

তালিকা দেখুন এখানে

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীতে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। রাজধানীর ৯৮টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নজরে আসায় পরীক্ষা শুরুর কিছু সময় আগে 
কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন চাকরি প্রার্থীরা। পরবর্তীতে স্থগিত পরীক্ষা শুক্রবার  (১৬ অক্টোবর) বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত নেওয়ার সময় নির্ধারণ করা হয়।