কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ অক্টোবর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কর কমিশনারের কার্যালয়, উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে চার ক্যাটাগরির পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে বাংলাদেশের প্রকৃত স্থায়ী বাসিন্দা ও নাগরিকেরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ১৫ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৪ নভেম্বর বিকেল ৫টা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর পদে ১ জন, ব্যক্তিগত সহকারী পদে ৪ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫ জন এবং অফিস সহায়ক পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।
১. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৩
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
২. ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ৪টি
গ্রেড: ১৩
বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪. অফিস সহায়ক
পদসংখ্যা: ৩টি
গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরও দেখুন: ৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
বয়সসীমা: সব পদের প্রার্থীদের বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র ও নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদনের নিয়ম ও সময়সীমা: আগ্রহী প্রার্থীদের টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট এ প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন শুরু: ১৫ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ সময়: ৪ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন গৃহীত হবে না।
আবেদন ফি: কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে।
অফিস সহায়ক পদে পরীক্ষার ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা দিতে হবে।
সব পদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
আবেদনের বিস্তারিত তথ্য: নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট থেকে জানা যাবে।
বিস্তারিত জানতে এখানে দেখুন।