বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। প্রতিষ্ঠানটি মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ১৬তম গ্রেডে 'ডাটা এন্ট্রি অপারেটর' পদে কর্মী নিয়োগে ৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৪ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ;
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আরও পড়ুন: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২৮, আবেদন এসএসসি পাসেই
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১৪ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: দৈনিক ইনকিলাব, ৯ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৫