নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বেতন স্কেলে ৮৬ পদে চাকরি, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে 'হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর' পদে ৮৬ কর্মী নিয়োগে ১২ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনা;
প্রস্তুতিকে শাণিত করতে পড়ুন বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক
পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৮৬টি;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (১২ নভেম্বর ২০২৬ তারিখে);
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২৮, আবেদন এসএসসি পাসেই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট