পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ২০ ক্যাটাগরির পদে আউটসোর্সিং ভিত্তিতে ৫৮ কর্মী নিয়োগে ১১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়েছে—চলবে ২৯ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ডাকযোগে অথবা অন্য কোনো মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পায়রা বন্দর কর্তৃপক্ষ;
পদের নাম: ২০টি ভিন্ন পদ (এখানে ক্লিক করে দেখুন);
পদসংখ্যা: ৫৮টি (এখানে ক্লিক করে দেখুন);
চাকরির ধরন: পূর্ণকালীন (আউটসোর্সিং ভিত্তিতে);
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: পদভেদে ভিন্ন (এখানে ক্লিক করে দেখুন);
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৬০ বছরের মধ্যে হতে হবে (২৯ অক্টোবর ২০২৬ তারিখে);
কর্মস্থল: পায়রা বন্দর;
আরও পড়ুন: বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিজ্ঞপ্তির নিচে বিদ্যমান আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর ক্যাটাগরির পদের জন্য ১০০ টাকা এবং ৩ থেকে ৫ নম্বর ক্যাটাগরির পদের জন্য ৫০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
সদস্য (প্রশাসন ও অর্থ), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া পটুয়াখালী বরাবর সরাসরি বা ডাক অথবা কুরিয়াযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: পায়রা বন্দর কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট