পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ ও ১৫তম গ্রেডে চাকরি, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৪ ও ১৫তম গ্রেডে 'সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ও লঞ্চ ড্রাইভার' পদে অস্থায়ী ভিত্তিতে ২ কর্মী নিয়োগে ৬ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া;
১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউাটর অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৬০ এবং ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে;
*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
*Microsoft word, MS Excel, MS Powerpoint এ কাজ করার দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২৮, আবেদন এসএসসি পাসেই
২. পদের নাম: লঞ্চ ড্রাইভার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫);
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*ইঞ্জিন চালকের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ অক্টোবর
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (৭অক্টোবর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিজ্ঞপ্তির নিচের দিকে বিদ্যমান আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া' বরাবর ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৮ নভেম্বর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট