চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি ৬ থেকে ১১তম গ্রেডে ৯ ক্যাটাগরির পদে স্থায়ী ভিত্তিতে ১৯ কর্মকর্তা নিয়োগে ১৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ;
১. পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার (গাইনী);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);
২. পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার (বিটি);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
৩. পদের নাম: ফিন্যান্স অফিসার/অ্যাকাউন্টস অফিসার/অডিট অফিসার;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
৪. পদের নাম: প্রভাষক (বাংলা);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
৫. পদের নাম: প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
৬. পদের নাম: প্রভাষক (পরিসংখ্যান);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
৭. পদের নাম: উপ সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক)/উপ সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক সহকারী)/উপ সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক এস্টিমেটর);
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
৮. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আরও পড়ুন: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
৯. পদের নাম: ফার্মাসিস্ট;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ১৯ অক্টোবর ২০২৬, রাত ১২টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট