বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
বাংলাদেশ কোস্ট গার্ড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ৭ ক্যাটাগরির ৩৮ পদে কর্মী নিয়োগে ৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কোস্ট গার্ড;
১. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);
২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);
আরও পড়ুন: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২৮, আবেদন এসএসসি পাসেই
৩. পদের নাম: ইউডিএ/কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);
৪. পদের নাম: অটোমেকানিক;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪);
৫. পদের নাম: ড্রাইভার;
পদসংখ্যা: ২৫টি;
বেতন স্কেল: ২২,৮০০–৫২,২০০ টাকা (গ্রেড-১৫);
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ অক্টোবর
৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
৭. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর (৩১ অক্টোবর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;
আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের ১৩ থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা, ১৭ থেকে ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে অনলাইন ব্যাংকিং বা কার্ড বা বিকাশের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৩১ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ কোস্ট গার্ডের অফিশিয়াল ওয়েবসাইট