১০ অক্টোবর ২০২৬, ২১:০৬

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৬ নভেম্বর পর্যন্ত

১৩ ক্যাটাগরিতে ২৭ কর্মী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। প্রতিষ্ঠানটি ১১ থেকে ২০তম গ্রেডে ১৩ ক্যাটাগরিতে ২৭ কর্মী নিয়োগে ৭ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৬ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র সরাসরি/ডাক/কুরিয়ারযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি);

পদের নাম: ১৩ ক্যাটাগরির পদ (এখানে ক্লিক করে দেখুন);

পদসংখ্যা: ২৭টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী); 

বেতন স্কেল: ১১ থেকে ২০তম গ্রেডে (২০২৬ সালের বেতন স্কেল অনুযায়ী);

আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৬ নভেম্বর ২০২৬ তারিখে);

কর্মস্থল: গাজীপুর;

আরও পড়ুন: নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের হস্তলিখিত আবেদনপত্র দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদন ফি—

জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে আবেদন ফি বাবদ ১০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমা দেওয়ার রশিদ অবশ্যই সংযুক্ত করতে হবে; 

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৫ বরাবর আবেদনপত্র জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাউবির অফিশিয়াল ওয়েবসাইট