বাংলাদেশ পুলিশের সিআইডিতে নতুন বেতন স্কেলে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত
বাংলাদেশ পুলিশ জনবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা অপরাধ তদন্ত বিভাগে ১৬ থেকে ২০তম গ্রেডে ৩ ক্যাটাগরির পদে ১৮ সদস্য নিয়োগে ৭ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ;
বিভাগ: ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি);
১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি পাস হতে হবে;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ অক্টোবর
২. পদের নাম: গবেষণা সহকারী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে;
*পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন;
আরও পড়ুন: বিমান বাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
৩. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ১৮-৩২ বছর (১ অক্টোবর ২০২৬ তারিখে);
আরও পড়ুন: নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট