০৫ অক্টোবর ২০২৬, ১৪:৫৩

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) রাজস্ব খাতে ৩টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে স্থায়ী/অস্থায়ী শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

আবেদন করা যাবে আগামী ২৯ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিসিসির ৫ অক্টোবরের নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদের বিবরণ

১. সহকারী প্রোগ্রামার

পদসংখ্যা: ১টি  

গ্রেড: ৯ম  

বেতন: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার-সম্পর্কিত যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

২. অ্যাসোসিয়েট (অডিট কমপ্লায়েন্স)

পদসংখ্যা: ১টি  

গ্রেড: ৯ম  

বেতন: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার-সম্পর্কিত যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

আরও দেখুন: শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

৩. সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/লিয়াজোঁ অফিসার (আইটিইই) 

পদসংখ্যা: ১টি। 

গ্রেড: ৯ম। 

বেতন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: ক্রমিক ১ থেকে ৩ নম্বর পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে সার্ভিস চার্জসহ ২২৩ টাকা দিতে হবে। রকেট, বিকাশ বা নগদের মাধ্যমে অনলাইনে এ ফি পরিশোধ করা যাবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। 

আবেদন শেষ: ২৯ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

পরীক্ষাসংক্রান্ত তথ্য যথাসময়ে ই-মেইল, মোবাইল ফোনে এসএমএস এবং বিসিসির ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিসিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।