৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

নতুন বেতন স্কেলে ৪৭ পদে চাকরি জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত

হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর নিয়োগে আবেদন চলছে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ায়  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি জেলার অধীনে বিভিন্ন ইউনিয়ন পরিষদে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ পদে ৪৭ কর্মী নিয়োগে ২৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ২৯ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। শুধু কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দারা পদটিতে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া;

পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর;

বিসিএসে ভালো করতে পড়ুন রোড টু বিসিএস

পদসংখ্যা: ৪৭টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৪৫ পদে চাকরি, আবেদন অনলাইনে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৯ অক্টোবর ২০২৬ তারিখে);

কর্মস্থল: কুষ্টিয়া;

আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দেবে ৩০১ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্য বিভাগ থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি পাস হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি বাংলায় ন্যূনতম ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আবেদনপত্র সংগ্রহ করবেন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিজ্ঞপ্তি নিচে বিদ্যমান আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

জেলা প্রশাসক, কুষ্টিয়া এর অনুকূলে আবেদন ফি বাবদ ১০০ টাকা ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন