পেট্রোবাংলার অধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৪৫ পদে চাকরি, আবেদন অনলাইনে
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জনবল নিয়োগে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটির আওতাধীন ১২টি প্রতিষ্ঠানে ৯ম এবং ১০ম গ্রেডে ১৯ ক্যাটাগরিতে ৭৪৫ পদে কর্মকর্তা নিয়োগে ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা);
পদের নাম: ১৯টি ভিন্ন পদ (এখানে ক্লিক করে দেখুন);
পদসংখ্যা: ৭৪৫টি (এখানে ক্লিক করে দেখুন);
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন স্কেল: নবম গ্রেডে ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডে ৩২,০০০-৭৭,৩০০ টাকা;
আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দেবে ৩০১ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছর (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন (১৮ অক্টোবরে আবেদনের লিংক ওপেন হবে);
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: পেট্রোবাংলার অফিশিয়াল ওয়েবসাইট