২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২০

১৯তম বিজেএসের প্রাথমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন  © সংগৃহীত

১৯তম বিজেএসের প্রাথমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। সময়সূচি অনুযায়ী আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঊনবিংশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৬-এর প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী সকলকে অবহিত করা যাচ্ছে যে, প্রাথমিক পরীক্ষা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়, পরীক্ষার কেন্দ্র, সময় ও বিস্তারিত সময়সূচি নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে। কেন্দ্রসমূহ নির্বাচন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণের বিষয়ে সম্মতি প্রাপ্তির পর উল্লিখিত পরীক্ষার কেন্দ্র ও সময় চূড়ান্ত করা হবে এবং চূড়ান্ত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। আবেদনকারীদের কমিশনের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।