২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪২

নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ পদে নিয়োগ

নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়  © টিডিসি ফাইল ফটো

নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের অধীন বিভিন্ন অফিসে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী পদে নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারীর নেজারত শাখা থেকে ১৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জেলা প্রশাসক ও জেলা বাছাই কমিটির সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান এতে স্বাক্ষর করেন।

পদের বিবরণ

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৪টি

বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৪টি

বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী

পদসংখ্যা: ৪টি

বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের যোগ্যতা ও শর্ত: প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না। ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। নিয়োগ-সংক্রান্ত তথ্য নীলফামারী জেলা প্রশাসনের ওয়েবসাইট এবং জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারীসহ জেলার সব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

আবেদনের সময় ও পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন শুরু: অনলাইনে আবেদন শুরু হবে ২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। 

আবেদন শেষ: আবেদন করা যাবে ২৬ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। 

আবেদন ফি: পরীক্ষার ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে। 

বিস্তারিত নিচে দেখুন।