২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৬

নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত

৩ পদে ৩৫ কর্মী নিয়োগ দেবে নৌপরিবহন মন্ত্রণালয়  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ৩ পদে ৩৫ কর্মী নিয়োগে ২১ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নৌপরিবহন মন্ত্রণালয়;

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩);

বিসিএস লিখিত মাস্টার প্রশ্নব্যাংক

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

*Word processing, ই-মেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ দেবে ৩০১ কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত

২. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১২টি;

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;

*Word processing, ই-মেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

৩. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১৮টি;

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সকল ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট