বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিষ্ঠানটি 'চিফ মার্কেটিং অফিসার' পদে কর্মকর্তা নিয়োগে ১৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড;
পদের নাম: চিফ মার্কেটিং অফিসার (সিএমও);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক)। প্রাথমিকভাবে ২ বছরের জন্য নিয়োগ করা হবে;
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: মেঘনা পেট্রোলিয়াম ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা—
*মার্কেটিং/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে ন্যূনতম ৫ বছর সিনিয়র লিডারশিপ পর্যায়ে থাকতে হবে;
*ইংরেজিতে লেখা ও কথা বলায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত (সিভি) job@bcb-cricket.com ঠিকানায় পাঠাতে হবে এবং ই-মেইলে সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়া লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর ২, ঢাকা ১২১৬ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট