১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১০

টেলিটকে ২ পদে চাকরি, আবেদন করা যাবে ১ অক্টোবর পর্যন্ত

টেলিটক বাংলাদেশ লিমিটেড  © সংগৃহীত

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে দুই পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির শূন্য পদে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায়। 

আবেদন করা যাবে ১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদের বিবরণ

১. অতিরিক্ত মহাব্যবস্থাপক (কারিগরি)

পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা নির্দিষ্ট করা হয়নি

টেলিটক বেতন গ্রেড: ৪

বেতন স্কেল: ৯৬,২৫০–১,৩৭,০৫০ টাকা

২. সহকারী ব্যবস্থাপক (কারিগরি)

পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা নির্দিষ্ট করা হয়নি

টেলিটক বেতন গ্রেড: ৯

বেতন স্কেল: ২৯,৭৫০–৫৬,১৭০ টাকা

আরও দেখুন: এমআরএতে ৭ পদে চাকরি, আবেদন ১৬ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের টেলিটকের অনলাইন চাকরি পোর্টালে আবেদন করতে হবে। 

আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়

আবেদন শেষ: ১ অক্টোবর ২০২৬ বিকেল ৫টায়।

আবেদনে কোনো সমস্যা হলে ০১৫৫০৬৬৬৭৬৬ নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজেও মেসেজ করা যাবে।

শেষ সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় হাতে রেখে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন ও নিয়োগ পরীক্ষা-সংক্রান্ত  বিষয়ে জানতে এখানে দেখুন। 

বিস্তারিত জানতে নিচে দেখুন।