১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১১

এমআরএতে ৭ পদে চাকরি, আবেদন চলবে ১৬ অক্টোবর পর্যন্ত

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি  © সংগৃহীত

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটিতে (এমআরএ) রাজস্ব খাতভুক্ত ৭ ধরনের পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এসব পদে মোট ১১ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। 

আবেদন শুরু হবে ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায়, চলবে ১৬ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। প্রতিষ্ঠানটির ২৭ আগস্ট ২০২৬ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদের বিবরণ

১. প্রোগ্রামার

পদসংখ্যা: ২টি

বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা

গ্রেড: ৬

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কোনো সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ১৬ অক্টোবর ২০২৬ তারিখে কমপক্ষে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

২. মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১টি

বেতন: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা

গ্রেড: ৬

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কোনো সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সহকারী প্রোগ্রামার বা সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে ১৬ অক্টোবর ২০২৬ তারিখে কমপক্ষে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৩. সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১টি

বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা

গ্রেড: ৯

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৪. উপসহকারী পরিচালক

পদসংখ্যা: ১টি

বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা

গ্রেড: ১০

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

৫. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৪টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা

গ্রেড: ১৬

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে (ব্যবহারিক পরীক্ষা) উত্তীর্ণ হতে হবে।

৬. ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ২টি

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা

গ্রেড: ১৬

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপটিটিউড টেস্টে (ব্যবহারিক পরীক্ষা) উত্তীর্ণ হতে হবে।

বাংলা ও ইংরেজি উভয় মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি পাঁচটি স্ট্রোককে একটি শব্দ হিসেবে গণ্য করা হবে। ৫ শতাংশের বেশি ভুল হলে কোনো গতি অর্জন হয়নি বলে গণ্য হবে। ব্যবহারিক পরীক্ষায় শুধু উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হিসেবে বিবেচনা করা হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আরও দেখুন: দুর্নীতি প্রতিরোধে প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত, সহায়তা দেবে দুদক

৭. অফিস সহায়ক

পদসংখ্যা: ১টি

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা

গ্রেড: ২০

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়স ও আবেদন: প্রার্থীর বয়স ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কমপক্ষে ১৮ বছর এবং সংশ্লিষ্ট পদের নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এমআরএ টেলিটক আবেদন পোর্টাল এর মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন শুরু: অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হবে ১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। 

আবেদন শেষ: আবেদন ও ফি জমাদানের শেষ সময় ১৬ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।

লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরে এমআরএর নোটিশ বোর্ড, এমআরএ ওয়েবসাইট এবং প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। শুধু যোগ্য প্রার্থীদের প্রবেশপত্রের তথ্য জানানো হবে।

আবেদন ও নিয়োগ পরীক্ষা-সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। শেষ সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় হাতে রেখে আবেদন ও ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন ও নিয়োগ পরীক্ষা-সংক্রান্ত  বিষয়ে জানতে এখানে দেখুন

বিস্তারিত জানতে নিচে দেখুন।