১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫২

৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬

কর কামশনারের কার্যালয়  © সংগৃহীত

রাজধানীর কর অঞ্চল-১৬, ঢাকার অধীনে গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছয়টি পদে মোট ৩৯ জনকে সরাসরি কোটায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। কর অঞ্চল-১৬, ঢাকা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: কর কামশনারের কার্যালয়

পদ ও পদসংখ্যা:

১. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৩

২. প্রধান সহকারী

পদসংখ্যা: ৮টি

গ্রেড: ১৩

৩. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৭টি

গ্রেড: ১৪

৪. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১০টি

গ্রেড: ১৪

৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫টি

গ্রেড: ১৬

৬. অফিস সহায়ক

পদসংখ্যা: ৮টি

গ্রেড: ২০

আরও দেখুন: বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ

আবেদন পদ্ধতি: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে কর অঞ্চল-১৬, ঢাকার টেলিটক পোর্টালে

অন্যান্য তথ্য: নিয়োগ বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ তথ্য কর অঞ্চল-১৬, ঢাকার ওয়েবসাইট এবং টেলিটক পোর্টালে পাওয়া যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল থেকেও বিজ্ঞপ্তিটি দেখা যাবে।

আবেদন শুরু: আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। 

আবেদন শেষ: আবেদন জমা দেওয়ার শেষ সময় ১০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।

নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য কর অঞ্চল-১৬, ঢাকার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় রেখে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।