বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিষ্ঠানটি মহাপরিচালকের কার্যালয়ের অধীন বিভিন্ন মামলা পরিচালনার জন্য ২২ আইনজীবী নিয়োগে ৬ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে—চলবে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেলওয়ে;
পদের নাম: প্যানেল আইনজীবী;
পদসংখ্যা: ২২টি;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন-ভাতা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;
আরও পড়ুন: নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৬০ বছরের (৪ অক্টোবর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য;
আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহবায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নম্বর ৪০১), ঢাকা বরাবর আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৪ অক্টোবর ২০২৬, বেলা ২টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট