১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৭

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জনবল নিয়োগ

প্রতিরক্ষা মন্ত্রণালয়  © টিডিসি ফাইল ফটো

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। অস্থায়ী ভিত্তিতে ২টি পদে মোট ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়

পদের সংখ্যা: ২টি

মোট নিয়োগ: ৮ জন

পদের বিবরণ

১. সহকারী পরিচালক (নন-টেকনিক্যাল)

পদসংখ্যা: ৭টি

গ্রেড: ৯ম

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২. সহকারী পরিচালক (লাইব্রেরি)

পদসংখ্যা: ১টি

গ্রেড: ৯ম

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা

আরও দেখুন: অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ/জিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স ৮ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন শুরু: ১৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা

আবেদন মাধ্যম: অনলাইন

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। 

বিস্তারিত জানতে নিচে দেখুন।