ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে জনবল নিয়োগ
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি) সম্পূর্ণ চুক্তিভিত্তিক তিনটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট, ফটোগ্রাফার ও বার্তাবাহক পদে একজন করে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
টিসিবি গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ১৮ থেকে ৩২ বছর বয়সী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের আবেদন করতে বলা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)
১. পদের নাম: ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট (মহিলা)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এইচএসসি পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
২. পদের নাম: ফটোগ্রাফার
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ফটোগ্রাফির ওপর ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স বা ট্রেড ট্রেনিং সম্পন্ন হতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
৩. পদের নাম: বার্তাবাহক (পুরুষ)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সাক্ষাৎকারের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
সময়: সকাল ১০টা
স্থান: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি), প্রধান কার্যালয়, টিসিবি ভবন (৩য় তলা), ১ কাওরান বাজার, ঢাকা।
আরও দেখুন: মেঘনা গ্রুপে ফ্রেশ পলিমার অ্যান্ড পেইন্টসে বিভিন্ন পদে নিয়োগ
যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে: সাক্ষাৎকারের দিন প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, এসএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের মূল কপি, চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র এবং সব সনদের এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
প্রকাশের তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৬
স্মারক নম্বর: ২৬.০৫.০০০০.০০৫.১১.০৯৮.২৬-২৩৪
যোগাযোগ: ০২-৫৫০১৪২৭৪
ঠিকানা: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি), প্রধান কার্যালয়, ১ কাওরান বাজার, ঢাকা-১২১৫।
বিস্তারিত জানতে নিচে দেখুন।