০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯

বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরি, আবেদন করুন আজই

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট  © সংগৃহীত

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে তিনটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সহকারী পরিচালক (উন্নয়ন), সহকারী পরিচালক (অর্থ) এবং লিয়াজোঁ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

পদসংখ্যা: ৩টি

পদসমূহ: সহকারী পরিচালক (উন্নয়ন), সহকারী পরিচালক (অর্থ), লিয়াজোঁ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার

বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর

সহকারী পরিচালক (উন্নয়ন): জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)।

প্রার্থীকে পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সমমানসহ স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/ব্যবসায় অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিজ ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সমমান) ডিগ্রিসহ ছয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত/স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে পরিকল্পনা ও উন্নয়ন কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সহকারী পরিচালক (অর্থ): জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)।

প্রার্থীকে এম.কম (অ্যাকাউন্টিং) পাশসহ সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত/স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব সংক্রান্ত কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

লিয়াজোঁ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)।

প্রার্থীকে পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সমমানসহ স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বি.কম/অর্থনীতি/ব্যবসায় অর্থনীতি/ডেভেলপমেন্ট স্টাডিজ ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সমমান) ডিগ্রিসহ তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত/স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের শর্ত: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদন ফরম ওয়েবসাইটে পাওয়া যাবে। ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস সময়ে (সকাল ৯টা থেকে বেলা ২টা) সরাসরি বা ডাকযোগে নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ/প্রশিক্ষণের সনদ, সদ্য তোলা তিন কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি করপোরেশনের কাউন্সিলর/পৌরসভার চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদ এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ দাখিল করতে হবে।

আরও দেখুন: বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ

আবেদন ফি: প্রার্থীকে পরীক্ষার ফি হিসেবে ২ হাজার টাকা পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’-এর অনুকূলে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। বাংলাদেশের যেকোনো তফসিলি ব্যাংক থেকে এ পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংগ্রহ করে আবেদন ফরমের সঙ্গে সংযুক্ত করতে হবে।

কোটা: সরকার ঘোষিত কোটা অনুযায়ী ৯৩ শতাংশ মেধা, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং ১ শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য কোটা অনুসরণ করা হবে।

নির্ধারিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন এবং অসম্পূর্ণ বা মিথ্যা তথ্যসংবলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধির ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে কর্মরত বিভাগীয় প্রার্থী এবং অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বেলায় বয়স শিথিলযোগ্য। নির্বাচনী পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬

ঠিকানা: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

বিস্তারিত বিবরণ ও আবেদন প্রক্রিয়া জানতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ওয়েবসাইট দেখুন।

বিস্তারিত বিবরণ ও আবেদন প্রক্রিয়া জানতে নিচে দেখুন।