বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। প্রতিষ্ঠানটি 'বৈজ্ঞানিক কর্মকর্তা ও বৈজ্ঞানিক সহকারী' পদে ৬ কর্মকর্তা নিয়োগে ২ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর;
১. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা;
পদসংখ্যা: ১টি;
বেতন: সাকল্যে ৫০,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের সকল পর্যায়ে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: মেঘনা পেট্রোলিয়াম ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
২. পদের নাম: বৈজ্ঞানিক সহকারী;
পদসংখ্যা: ৫টি;
বেতন: সাকল্যে ২৮,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কৃষিতে অন্যূন ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের সকল পর্যায়ে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-১৭০১' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: দৈনিক দিনকাল, ৩ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৩