২৯ আগস্ট ২০২৬, ১৩:২৪

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

৫ পদে ১৫ কর্মী নিয়োগে আবেদন চলছে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ২০তম গ্রেডে ৫ পদে ১৫ কর্মী নিয়োগে ২০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর;

১. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

২. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৩. পদের নাম: নিরাপত্তা প্রহরী (জেলা প্রশাসকের কার্যালয়);

পদ সংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

আরও পড়ুন: নিপোর্ট নিয়োগ দেবে বিভিন্ন ক্যাটাগরিতে, পদ ৮৫, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত

৪. পদের নাম: নিরাপত্তাপ্রহরী (সার্কিট হাউস);

পদ সংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

৫. পদের নাম: বেয়ারার;

পদ সংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্টেম্বর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (২০ আগস্ট ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা;

কাজের ক্ষেত্র ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট