২৬ আগস্ট ২০২৬, ১৮:০৫

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত

২ পদে ৩ কর্মী নিয়োগে আবেদন চলছে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি এবং প্রতিষ্ঠানটির অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে ১৩ এবং ২০তম গ্রেডে ২ পদে ৩ কর্মী নিয়োগে ১৩ আগস্ট প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। একই দিন ৩টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়। আবেদন ২৪ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর;

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি; 

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে; 

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

২. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২টি; 

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০); 
 
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীগণ এখানে ক্লিক করে ফরম পূরণ করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট