২০ আগস্ট ২০২৬, ১১:৪২

ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ভূমি সংস্কার বোর্ড  © টিডিসি সম্পাদিত

ভূমি সংস্কার বোর্ডের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তিনটি ক্যাটাগরিতে মোট ৪ জনকে নিয়োগ দেবে। বাংলাদেশি যোগ্য নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা পদ অনুযায়ী জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ১৬তম, ১৯তম ও ২০তম গ্রেডে বেতন পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ভূমি সংস্কার বোর্ড (ভূমি মন্ত্রণালয়)

কর্মস্থল: তেজগাঁও, ঢাকা / রংপুর

চাকরির ধরন: স্থায়ী

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২০ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)

আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ (বিকাল ০৫:০০ টা)

পদসমূহ ও যোগ্যতা:

১. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১টি (উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়, রংপুর)

বেতন: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

২. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

৩. পদের নাম: অফিস সহায়ক

আরও দেখুন: কর্মচারী নিয়োগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

পদসংখ্যা: ২টি

বেতন: ৮,২৫০ – ২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: ০১ আগস্ট ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে [https://lrb.teletalk.com.bd](https://lrb.teletalk.com.bd) ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।

আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৩ নম্বর পদের জন্য মোট ৫৬ টাকা জমা দিতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত জানতে বা আবেদন করতে এখানে দেখুন

সূত্র:ভূমি সংস্কার বোর্ড