১৬ আগস্ট ২০২৬, ২১:৪৯

সিভিল সার্জনের কার্যালয়ে ডাক্তার-নার্স নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

৩ পদে ৫ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে  © টিডিসি সম্পাদিত

নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইউনিসেফের সহায়তাপ্রকল্পে ৩ পদে ৫ কর্মকর্তা নিয়োগে ১৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। এ নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে এবং চুক্তিভিত্তিক। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী;

১. পদের নাম: শিশু বিশেষজ্ঞ;

পদসংখ্যা: ১টি;

আবেদনের যোগ্যতা—

*এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমডি/ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে;

আরও পড়ুন: ডিবিএল গ্রুপ নিয়োগ দেবে মেডিকেল অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

২. পদের নাম: মেডিকেল অফিসার;

পদসংখ্যা: ১টি;

আবেদনের যোগ্যতা—

*এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*পেডিয়াট্রিক্স বিষয়ে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

*স্ক্যানুতে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে গণস্বাস্থ্য কেন্দ্র, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত

৩. পদের নাম: নার্স;

পদসংখ্যা: ৩টি;

আবেদনের যোগ্যতা—

*বিএসসি ইন নার্সিং/নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি থাকতে হবে;

*পেডিয়াট্রিক্স বিষয়ে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

*স্ক্যানুতে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;

আরও পড়ুন: ল্যাবএইড ডায়াগনস্টিকসে চাকরি, আবেদন ২৫ আগস্ট পর্যন্ত

বেতন স্কেল ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রকল্পের বিধি মোতাবেক বেতন-ভাতা প্রাদান করা হবে;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদে লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

সিভিল সার্জন, নোয়াখালী বরাবর আবেদনপত্র সরাসরি অথবা রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট