বস্ত্র অধিদপ্তরে জনবল নিয়োগে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জনবল নিয়োগে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত পাঁচ ধরনের পদে মোট ৪২ জনকে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৬ আগস্ট থেকে।
বস্ত্র অধিদপ্তরের ১১ আগস্ট প্রকাশিত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৩তম থেকে ১৬তম গ্রেডের এসব পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: বস্ত্র অধিদপ্তর
পদ ও পদসংখ্যা:
কম্পিউটার অপারেটর: ৬টি (স্থায়ী ২টি ও অস্থায়ী ৪টি)
গ্রেড: ১৩
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
উচ্চমান সহকারী: ৯টি (স্থায়ী ১টি ও অস্থায়ী ৮টি)
গ্রেড: ১৪
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: ৫টি (স্থায়ী ১টি ও অস্থায়ী ৪টি)
গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২০টি স্থায়ী পদ
গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
হিসাব সহকারী কাম ক্যাশিয়ার: ২টি স্থায়ী পদ
গ্রেড: ১৬
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা:
কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ লেখার গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
উচ্চমান সহকারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ লেখার গতি থাকতে হবে।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস অথবা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে।
হিসাব সহকারী কাম ক্যাশিয়ার: স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায়-বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
কর্তৃপক্ষের অনুমতি: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের দেওয়া অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে।
নিয়োগ পরীক্ষা: ১ ও ২ নম্বর ক্রমিকের পদ এবং ৪ নম্বর ক্রমিকের পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। ৩ ও ৫ নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
প্রয়োজনীয় সনদপত্র: মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সব সনদ, প্রত্যয়নপত্র, অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পাশাপাশি আবেদনপত্র, দাখিল করা সব সনদ ও প্রবেশপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশন থেকে দেওয়া নাগরিক সনদও জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া সনদ জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ১৬ আগস্ট ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা।
ছবি: অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সর্বোচ্চ সাইজ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ ৬০ কিলোবাইট।
ফি: আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। অনগ্রসর নাগরিকদের সব গ্রেডের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য: যোগ্য প্রার্থীদের প্রবেশপত্রের তথ্য বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এসএমএসে পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নামসংবলিত প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিতে পারবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।
বিশেষ নির্দেশনা: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বস্ত্র অধিদপ্তরের ২৪ জুলাই ২০২৫ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে উল্লিখিত পদগুলোতে যারা আগে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। একাধিক পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে হওয়ার সম্ভাবনা থাকায় একের অধিক পদে আবেদন না করার জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আরও দেখুন: সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
আবেদনের শুরু: ১৬ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ: ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা
নিয়োগসংক্রান্ত তথ্য: নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদনসংক্রান্ত সমস্যায় টেলিটক নম্বর থেকে ১২১ অথবা ই-মেইলে যোগাযোগ করা যাবে।
বি:দ্র: কোনো প্রার্থী ভুল বা মিথ্যা তথ্য দিলে, জাল কাগজপত্র দাখিল করলে, নকল বা অসদুপায় অবলম্বন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। নিয়োগের যেকোনো পর্যায়েও প্রার্থিতা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আবেদনপদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।
সূত্র: বস্ত্র অধিদপ্তরের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি