সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড-১ (টেকনিক্যাল পেশায়) সৈনিক পদে পুরুষ প্রার্থী নিয়োগ দেবে। দেশের সব জেলার যোগ্য পুরুষ প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। আগামী ১৫ আগস্ট ২০২৬ থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যেকোনো পর্যায়ে বহিষ্কার করা হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;
পদের নাম: সৈনিক (টেকনিক্যাল ট্রেড);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
আবেদনের সময়: ১৫ আগস্ট ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত;
আবেদন ফি: মোট ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা);
বয়স: ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে ১৭ বছরের কম এবং ২৩ বছরের বেশি হওয়া যাবে না। এ ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় (মাদ্রাসা, কারিগরি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম তিন মাস মেয়াদি কোর্স সম্পন্ন করতে হবে। এ ছাড়া টিটিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা পৃথকভাবে আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা:
উচ্চতা: ন্যূনতম ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি);
ওজন: ন্যূনতম ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড);
বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) এবং স্ফীত অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি);
চোখের দৃষ্টি: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে;
স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষায় এইচবিএসএজি ও ডোপ টেস্টসহ উত্তীর্ণ হতে হবে।
সাঁতার: প্রার্থীদের সাঁতার জানা অত্যাবশ্যক। ন্যূনতম ৩৫ মিটার সাঁতার কাটতে সক্ষম হতে হবে।
যেসব ট্রেডে নিয়োগ দেবে:
১. ড্রাইভার: ড্রাইভার কাম অটোমেকানিক্স কোর্সে উত্তীর্ণ অথবা বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটরযান চালনা এবং সংশ্লিষ্ট লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্বাচন করা হবে;
২. মেশন: মেশন, মেশিনারি, ওয়েল্ডিং, প্লাম্বিং ও পাইপ ফিটিং–সংক্রান্ত ট্রেড কোর্স;
৩. টেকনিশিয়ান বিয়ারিং ভেহিক্যাল অপারেটর : ড্রাইভার কাম অটোমেকানিক্স/রেফ্রিজারেশন–সংক্রান্ত ট্রেড কোর্স;
৪. কমিউনিকেশন ইউনিট: রেডিও, টিভি ও মোবাইল রিপেয়ারিং–সংক্রান্ত ট্রেড কোর্স;
৫. রাডার অ্যান্ড কমিউনিকেশন টেকনিশিয়ান: রেডিও, টিভি ও মোবাইল রিপেয়ারিং–সংক্রান্ত ট্রেড কোর্স;
৬. কন্ট্রোল ইন্সট্রুমেন্ট টেকনিশিয়ান: রেডিও, টিভি ও মোবাইল রিপেয়ারিং–সংক্রান্ত ট্রেড কোর্স।
নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। শারীরিক পরীক্ষায় দৌড়, পুশআপ, সিটআপ ও বিমে অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে প্রশ্ন থাকবে। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।
যারা আবেদন করতে পারবেন না: সশস্ত্র বাহিনী ও সরকারি চাকরি থেকে বরখাস্ত প্রার্থী; ফৌজদারি মামলায় দণ্ড বা সাজাপ্রাপ্ত ব্যক্তি; সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বরখাস্ত বা স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া ব্যক্তি এবং দ্বৈত নাগরিকরা আবেদন করতে পারবেন না।
প্রশিক্ষণ: সেনাসদরের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
আবেদন যেভাবে: আবেদনকারীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফি: ভর্তি পরীক্ষার ফি ২০০ টাকা ও অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। মোট ৩০০ টাকা কেটে নেওয়া হবে। তাই মোবাইলে ৩০০ টাকার বেশি ব্যালেন্স থাকতে হবে।
প্রবেশপত্র: অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরে আর তা প্রিন্ট করা যাবে না। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
পরীক্ষার স্থান ও তারিখ প্রতারণা রোধে প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষার ৭২ ঘণ্টা আগে টেলিটকের এসএমএসের মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে।
ভর্তির সময় যেসব কাগজপত্র লাগবে: শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/মার্কশিট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ-সংবলিত মূল প্রশংসাপত্র, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের মূল সনদ, ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি, অভিভাবকের সম্মতিসূচক সনদ, চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (যদি থাকে), বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি ও স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যায়িত ছবি সঙ্গে আনতে হবে।
আরও দেখুন: একাদশে ভর্তির দৌড়: রাজধানীর সেরা কলেজ কোনগুলো, পছন্দের শীর্ষে কারা?
ছবির পটভূমি নীল বা আকাশি রঙের এবং পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক এবং লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে রাখতে হবে।
বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নৃ-গোষ্ঠী বা সম্প্রদায় প্রধান, বাজা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি করপোরেশনের সনদপত্র সঙ্গে আনতে হবে।
হেল্পলাইন: ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে গেলে বা ভুলে গেলে এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ জানতে টেলিটক মোবাইল থেকে ৬৫৯৬ নম্বরে এসএমএস করতে হবে। এ ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
জরুরি প্রয়োজনে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করে ৮ চাপার পর ১ চাপতে হবে। অন্য অপারেটর থেকে ০১৫০০১২১১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬।
আবেদনপদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: বাংলাদেশ সেনাবাহিনী