০৯ আগস্ট ২০২৬, ১৭:২০

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দেবে ৪৮ পদে, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

৪৮ কর্মী নিয়োগে আবেদন চলছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৪ ও ১৬তম গ্রেডে 'ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর' পদে ৪৮ কর্মী নিয়োগে ২৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ;

১. পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা;

পদসংখ্যা: ৯টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

২. পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৩৯টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজি ২০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৩ আগস্ট ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট