মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ৮ পদে ১৯ কর্মী নিয়োগে ২৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়ে—চলবে ৩০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর;
১. পদের নাম: সহকারী চিত্রশিল্পী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*ফাইন আর্টস/কমার্সিয়াল আর্টস বিষয়ে স্নাতক/ডিপ্লোমা/সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
বিসিএসে সাফল্য পেতে পড়ুন রোড টু বিসিএস
২. পদের নাম: কৃষি তথ্য কেন্দ্র সংগঠক;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*লাইভস্টক/ফিশারিজ বিষয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
৩. পদের নাম: ফটোগ্রাফার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*স্টীল ক্যামেরা পরিচালনায় ২ বছরের অভিজ্ঞতাসহ ফিল্ম ডেভেলপিং, প্রিন্টিং, কালার প্রসেসিং, ফিল্ম স্ট্রিন্স ও স্ট্রিপস প্রস্তুতকরণ এবং স্লাইড তৈরিতে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
*তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ইন্টার্ন রিফাইনারিতে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৫৩, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
৪. পদের নাম: অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*৩৫ এমএম ও ১৬ এমএম প্রজেক্টর, এমপ্লিফায়ার, পিএ সেট, জেনারেটর পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসিতে চাকরি, পদ ৩৬, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে;
*ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৭৮, আবেদন শুরু ৬ আগস্ট
৬. পদের নাম: গায়ক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*জিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*লোকসংগীতসহ সংগীত বিষয়ে ব্যাচেলর ইন মিউজিক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
আরও পড়ুন: জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৫৭, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
৭. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: সরকারি কর্ম কমিশনের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৪, আবেদন ২৫ আগস্ট পর্যন্ত
৮. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৩০ জুলাই ২০২৬ তারিখে);
আরও পড়ুন: পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৮৫, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১ ও ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৩০ আগস্ট ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অথবা ওপরের বিজ্ঞপ্তি দেখুন;
সূত্র: মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট