২৮ জুলাই ২০২৬, ১০:১৫

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনী  © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ২৪ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

কোর্সের নাম: ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি), ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি)।

পদের ধরন: অফিসার ক্যাডেট

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (পদভেদে)

বয়স: ১ জানুয়ারি ২০২৭ তারিখে সর্বোচ্চ ২৮ বছর। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) এবং নারী প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী সেনাবাহিনীর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী হতে হবে। পুরুষের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার এবং প্রসারণে ০.৮১ মিটার, নারীর ক্ষেত্রে স্বাভাবিক ও প্রসারণে ০.৭১ ও ০.৭৬ মিটার হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: 
সিগন্যালস কোর (পুরুষ): এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমে ও ও এ লেভেলে নির্ধারিত ফল থাকতে হবে। এছাড়া সিএসই, ইইই, ইসিই, ইইসিই বা সমমানের বিষয়ে ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-এর মধ্যে) থাকতে হবে।

ইএমই কোর (পুরুষ): এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.৫০। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইইই বা ইইসিই বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

আর্মি এডুকেশন কোর (পুরুষ) ও মেডিকেল ফিজিসিস্ট (পুরুষ/মহিলা): এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০। অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক অথবা মেডিকেল ফিজিসিস্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) (পুরুষ): এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০। ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) অথবা অ্যানিমেল হাজব্যান্ড্রি (সম্মান) বিষয়ে ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে।

বৈবাহিক অবস্থা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাধারণত অবিবাহিত হতে হবে। তবে ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাদের বয়স ২৬ বছরের বেশি হবে, তারা বিবাহিত হলেও আবেদন করতে পারবেন। নারী প্রার্থীরা অবিবাহিত বা বিবাহিত—উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন ফি: আবেদন ফি ৫০০ টাকা এবং অনলাইন নিবন্ধন ফি ৫০০ টাকা। মোট ১,০০০ টাকা টেলিটক, ভিসা/মাস্টারকার্ড, ট্যাপ, বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে। এ অর্থ ফেরতযোগ্য নয়।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের [https://join.army.mil.bd]  (https://join.army.mil.bd) ওয়েবসাইটে প্রবেশ করে Apply Now অপশনের মাধ্যমে নির্ধারিত কোর্সে আবেদন করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া: নিয়োগ কার্যক্রমে লিখিত পরীক্ষা, প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা, আইএসএসবি পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা এবং চূড়ান্ত নির্বাচন সম্পন্ন করা হবে।

লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট ২০২৬ সকাল ৯টায় ঢাকার শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা ১১ থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত এএফএমআই, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এরপর আইএসএসবি পরীক্ষা শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের এক বছর বিএমএ প্রশিক্ষণ দেওয়া হবে এবং বিধি অনুযায়ী লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হবে।

সুযোগ-সুবিধা: নির্বাচিত অফিসার ক্যাডেটরা প্রশিক্ষণকালেই সরকার নির্ধারিত বেতন-ভাতা পাবেন। কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বেতন-ভাতা, বাসস্থান, উন্নত চিকিৎসা সুবিধা এবং সন্তানদের সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগসহ অন্যান্য সরকারি সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৪ আগস্ট ২০২৬।