জেলা প্রশাসকের কার্যালয়ে ৭ পদে চাকরি, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১৪তম গ্রেডে 'ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা' পদে ৭ কর্মী নিয়োগে ১৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১২ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, বাগেরহাট;
পদের নাম: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা;
পদসংখ্যা: ৭টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১২ আগস্ট ২০২৬ তারিখে);
আরও পড়ুন: ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসিতে চাকরি, পদ ৩৬, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ১২ আগস্ট ২০২৬, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন;
সূত্র: বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট