পাট গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪১, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি ১০ থেকে ২০তম গ্রেডে ১১ পদে ৪১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২০ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই);
১. পদের নাম: উপসহকারী প্রকৌশল (মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে;
আরও পড়ুন: পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৮৫, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
২. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আবেদনের যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে;
৩. পদের নাম: বৈজ্ঞানিক সহকারী;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা: বিএসসি পাস/বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা/প্রকৌশলীতে ডিপ্লোমা/দুই বছরের অভিজ্ঞতাসহ বয়ন কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে;
আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
৪. পদের নাম: জুনিয়র মাঠ সহকারী;
পদসংখ্যা: ১২টি;
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: কৃষি ডিপ্লোমা/কৃষি সনদ/এইচএসসি (কৃষি) ডিগ্রি থাকতে হবে। কৃষি ডিপ্লোমাধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
৫. পদের নাম: উচ্চমান সহকারী;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: স্নাতক পাস হতে হবে;
আরও পড়ুন: ইন্টার্ন রিফাইনারিতে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৫৩, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
৬. পদের নাম: উচ্চমান সহকারী-কাম-ক্যাশিয়ার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: স্নাতক পাস হতে হবে;
৭. পদের নাম: স্টোরকিপার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসিতে চাকরি, পদ ৩৬, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
৮. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: এইচএসসি পাস হতে হবে। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৬০ ও ৪০ শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে;
৯. পদের নাম: অডিটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: স্নাতক পাস হতে হবে;
আরও পড়ুন: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৭৮, আবেদন শুরু ৬ আগস্ট
১০. পদের নাম: জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: কৃষি ডিপ্লোমা/কৃষি সনদ/এইচএসসি (কৃষি) ডিগ্রি থাকতে হবে। কৃষি ডিপ্লোমাধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
১১. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১২টি;
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: বাস্তব অভিজ্ঞতাসহ পঞ্চম শ্রেণি পাস হতে হবে;
আরও পড়ুন: জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৫৭, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর (২০ আগস্ট ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১১ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২০ আগস্ট ২০২৬, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিজেআরআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট