অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ৩টি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ৫৭৫ কর্মী নিয়োগে ৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়;
১. পদের নাম: অডিটর;
পদসংখ্যা: ৩৭৮টি;
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আবেদনের যোগ্যতা: স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: বর্ডার গার্ড বাংলাদেশে বেসামরিক ১৭৪ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
২. পদের নাম: কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ২টি;
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
৩. পদের নাম: জুনিয়র অডিটর;
পদসংখ্যা: ৯২টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: ইন্টার্ন রিফাইনারিতে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৫৩, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
৪. পদের নাম: ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর;
পদসংখ্যা: ৪টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৫. পদের নাম: ড্রাইভার;
পদসংখ্যা: ২টি;
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: জুনিয়র স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা বা ভারী (প্রযোজ্য ক্ষেত্রে) যানবাহন চালনার লাইসেন্সসহ গাড়ি চালনায় অন্যূন ৩ বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসিতে চাকরি, পদ ৩৬, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
৬. পদের নাম: সর্টার;
পদসংখ্যা: ৪০টি;
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৭. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৫৭টি;
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: জামালপুর পল্লী উন্নয়ন একাডেমিতে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৫৭, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ পদভেদে ৫৬ থেকে ১৬৮ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ফাইল ১, ২ এবং ৩-এ ক্লিক করুন।
সূত্র: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট