স্থাপত্য অধিদপ্তরে ১২ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৩৩, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১২ থেকে ২০তম গ্রেডে ৯ পদে ৩৩ কর্মী নিয়োগে ১২ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্থাপত্য অধিদপ্তর;
১. পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড-২);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);
আরও পড়ুন: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৭৮, আবেদন শুরু ৬ আগস্ট
২. পদের নাম: লাইব্রেরিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);
৩. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
বিসিএসে সাফল্য পেতে পড়ুন রোড টু বিসিএস
৫. পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড-৪);
পদসংখ্যা: ১১টি;
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
৬. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আরও পড়ুন: ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসিতে চাকরি, পদ ৩৬, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
৭. পদের নাম: সহকারী টেলিফোন অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৮. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
৯. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আরও পড়ুন: বর্ডার গার্ড বাংলাদেশে বেসামরিক ১৭৪ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
প্রর্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে;
প্রর্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে) হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৬ আগস্ট ২০২৬, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: স্থাপত্য অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট