ফরিদপুর মেডিকেল কলেজে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন শুরু ১৯ জুলাই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফরিদপুর মেডিকেল কলেজ। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডে ৫ পদে ১৪ কর্মী নিয়োগে ১২ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৯ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ফরিদপুর মেডিকেল কলেজ;
১. পদের নাম: হেলথ এডুকেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আবেদনের যোগ্যতা—
*বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা,
*কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্যশিক্ষায় এমপিএইচ ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: ইন্টার্ন রিফাইনারিতে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৫৩, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
২. পদের নাম: ইমাম;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে কামিল ডিগ্রি থাকতে হবে। অথবা,
*স্বীকৃত কওমি মাদ্রাসা থেকে অন্যূন ২য় শ্রেণি সমমানের সিজিপিএতে দাওরায়ে হাদিস ডিগ্রি থাকতে হবে। অথবা,
*কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
বিসিএসে সাফল্য পেতে পড়ুন রোড টু বিসিএস
৩. পদের নাম: স্টেনো টাইপিস্ট (সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;
আরও পড়ুন: ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসিতে চাকরি, পদ ৩৬, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
৪. পদের নাম: ট্যাক্সিডারমিস্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৭৮, আবেদন শুরু ৬ আগস্ট
৫. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১০টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৯ আগস্ট ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ ও ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৯ আগস্ট ২০২৬, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ফরিদপুর মেডিকেল কলেজের অফিশিয়াল ওয়েবসাইট