১৩ জুলাই ২০২৬, ২০:০৪

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চাকরি, পদ ২০, আবেদন ২০ জুলাই পর্যন্ত

চিকিৎসক ও মিডওয়াইফ নিয়োগে আবেদন চলছে স্বাস্থ্য অধিদপ্তরে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। প্রতিষ্ঠানটি ইউএনএফপিএ'স সাপোর্ট টু এসআরএমএনসিএইচ প্রোগ্রাম থ্রু ডিজিএইচএস প্রকল্পের অধীন চুক্তিভিত্তিক নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি এ প্রকল্পের আওতায় চিকিৎসক পদে ৮ এবং মিডওয়াইফ পদে ১২ জন কর্মকর্তা নিয়োগে ৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্বাস্থ্য অধিদপ্তর;

১. পদের নাম: ডিস্ট্রিক্ট এসআরএইচআর কো-অর্ডিনেটর (চিকিৎসক);

পদসংখ্যা: ৮টি;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

২. পদের নাম: মিডওয়াইফ;

পদসংখ্যা: ১২টি;

বেতন: ৪০,০০০ টাকা;

প্রকল্পের মেয়াদ: প্রাথমিকভাবে ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত (বর্ধিত হতে পারে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা marecruitment.dghs.unfpa@gmail.com ঠিকানায় ই-মেইল পাঠিয়ে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ জুলাই ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে এবং এখানে ক্লিক করুন।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট