১২ জুলাই ২০২৬, ২০:৫২

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৭৮, আবেদন শুরু ৬ আগস্ট

অডিটর নিয়োগে আবেদন চলছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১১তম গ্রেডে ‘অডিটর’ পদে ৩৭৮ কর্মী নিয়োগ ৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৭ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়;

পদের নাম: অডিটর;

পদসংখ্যা: ৩৭৮টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১৪৬০, আবেদন এসএসসি পাসেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে);

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: রেশম উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৭, আবেদন ২১ জুলাই পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১৬৮ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দৈনিক যুগান্তর, ১২ জুলাই ২০২৬, পৃষ্ঠা ১১