জাতীয় পেনশন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১০ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ২০ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৯ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জাতীয় পেনশন কর্তৃপক্ষ;
১. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: (১৬,০০০-৩৮,৬৪০) টাকা (গ্রেড-১০);
আরও পড়ুন: জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪৯, আবেদন ৩০ জুলাই পর্যন্ত
২. পদের নাম: নিরীক্ষক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: (১২,৫০০-৩০,২৩০) টাকা (গ্রেড-১১);
৩. পদের নাম: ব্যক্তিগত সহকারী;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: (১১,০০০-২৬,৫৯০) টাকা (গ্রেড-১৩);
৪. পদের নাম: হিসাবরক্ষক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: (১০,২০০-২৪,৬৮০) টাকা (গ্রেড-১৪);
আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৪৮, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
৫. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: (৯,৩০০-২২,৪৯০) টাকা (গ্রেড-১৬);
৬. পদের নাম: ড্রাইভার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: (৯,৩০০-২২,৪৯০) টাকা (গ্রেড-১৬);
৭. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: (৮,২৫০-২০,০১০) টাকা (গ্রেড-২০);
আরও পড়ুন: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৫ মে ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৮ জুলাই ২০২৬, বিকেল ৪টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: জাতীয় পেনশন কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইট