লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করল নির্বাচন কমিশন
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ের ৪৬৮ ‘ডাটা এন্টি অপারেটর’ পদের নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা প্রকাশ করেছে। আগামী ১০ জুলাই ২০২৬ ঢাকার ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা।
লিখিত পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষার তারিখ ও সময়: ১০ জুলাই ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত।
৬ কেন্দ্রের তালিকা
১. শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।
২. শেরে বাংলানগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।
৩. সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, গজনবী রোড, কলেজ গেট, মোহাম্মদপুর, ঢাকা।
৪. ঢাকা কলেজ, নিউমার্কেট, ঢাকা।
৫. ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা।
৬. বিসিআইসি কলেজ, চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা।
আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৫১, আবেদন ২১ জুলাই পর্যন্ত
পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলি
১. লিখিত পরীক্ষার প্রবেশপত্র এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ৬ জুলাই ২০১৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ডাউনলোড করা যাবে।
২. নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরুর পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
৩. ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেকট্রনিক কার্ড/ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
সময়সূচি বিষয়ক বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে।