সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, পদ ২০, আবেদন চলবে ১৫ জুলাই পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি)। প্রতিষ্ঠানটি ৭ পদে ২০ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৪ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি । আবেদন ১ জুলাই সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৫ জুলাই বিকেল ৪টা পর্যন্ত । আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি;
১. পদের নাম: সহকারী প্রকৌশলী;
পদসংখ্যা: ৪টি;
বেতন : ৫২,০০০ টাকা
আবেদনের যোগ্যতা—
*ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে;
প্রার্থীর বয়স: ৩২ বছর;
আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৪৮, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক;
পদসংখ্যা: ১টি;
বেতন : ৫২,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*পরিবেশ সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি;
*কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে;
প্রার্থীর বয়স: ৩২ বছর;
আরও পড়ুন: সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এসএসসি পাসেই
৩. পদের নাম: জুনিয়র সহকারী ব্যবস্থাপক;
পদসংখ্যা: ২টি;
বেতন: ৪০,০০০ টাকা ;
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্যে স্নাতক ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে;
প্রার্থীর বয়স:৩২ বছর;
আরও পড়ুন: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১১৭, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও
৪. পদের নাম: স্টোর হেলপার;
পদসংখ্যা: ৩টি;
বেতন: ১৪,৫০০টাকা;
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর;
৫. পদের নাম: টেকনিক্যাল অ্যাটেনডেন্ট;
পদসংখ্যা: ৭টি;
বেতন : ১৪,৫০০ টাকা ;
আবেদনের যোগ্যতা: এসএসসি পাস হতে হবে;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর;
আরও পড়ুন: ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদন ১৭ জুলাই পর্যন্ত
৬. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;
পদসংখ্যা: ২টি;
বেতন: ১৪,৫০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর;
৭. পদের নাম: ক্রেন অপারেটর:
পদসংখ্যা: ১টি;
বেতন: ১৪,৫০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*ক্রেন চালনায় ৩ বছরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং অথবা অপারেটিং লাইসেন্সধারী হতে হবে;
প্রার্থীর বয়স: ৪৮ বছর;
আরও পড়ুন: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৪-৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুলাই ২০২৬, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট