২১ জুন ২০২৬, ২১:৪০

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ১৮, আবেদন ১৬ জুলাই পর্যন্ত

অফিস সহায়ক নিয়োগে আবেদন চলছে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে  © সংগৃহীত

ভূমি মন্ত্রণালয়ের অধীন জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ২০তম গ্রেডে 'অফিস সহায়ক' পদে ১৮ কর্মী নিয়োগে ১৬ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ জুন সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, লক্ষ্মীপুর;

পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১৮টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*তফসিল-১৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৬ জুলাই ২০২৬ তারিখে);

চাকরির ধরন: অস্থায়ী;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: রাজউকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১৩৬, আবেদন এইচএসসি পাসেও

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ  ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মধ্যে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৬ জুলাই ২০২৬, বিকেল ৪টা;

আবেদনের যোগ্যতা ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

সূত্র: লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট