১৮ জুন ২০২৬, ২১:৪৫

রেশম উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৭, আবেদন ২১ জুলাই পর্যন্ত

৬ পদে ১৬৭ কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড  © সংগৃহীত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৪ থেকে ২০তম গ্রেডে ৬ পদে ১৬৭ কর্মী নিয়োগে ১৭ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ জুন থেকে শুরু হয়ে চলবে ২১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড (বস্ত্র ও পাট মন্ত্রণালয়);

১. পদের নাম: সহকারী হিসাবরক্ষক;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*এমএস ওয়ার্ড,পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৩১, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

২. পদের নাম: টেকনিক্যাল সুপারভাইজার;

পদসংখ্যা: ৯৬টি;

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা—

*উদ্ভিদবিদ্যা অথবা প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানসহ ডিপ্লোমা ইন সিল্ক টেকনোলজি ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: ড্রাফটসম্যান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে;

*সিভিল ড্রাফটিংএ ন্যূনতম ৬ মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১১, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১৮টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে উত্তীর্ণ হতে হবে;

*ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: রাজউকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১৩৬, আবেদন এইচএসসি পাসেও

৫. পদের নাম: এক্সপার্ট উইভার;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (ভোক) (টেক্সটাইল) উত্তীর্ণ হতে হবে;

*উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৬. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৪৩টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদন শুরু ১৮ জুন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে);

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মধ্যে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২১ জুলাই ২০২৬;

আবেদনের যোগ্যতা ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

সূত্র: বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট