১৩ জুন ২০২৬, ২১:৪৪

বাংলাদেশ স্কাউটসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৪, আবেদন ১৩ জুলাই পর্যন্ত

১২ পদে ১৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ স্কাউটসে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্কাউটস। প্রতিষ্ঠানটি ১০ থেকে ২০তম গ্রেডে ১২ পদে ১৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১১ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ জুন থেকে শুরু হয়েছে—চলবে ১৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্কাউটস;

১. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (কম্পিউটার);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,০০০-১৬,৫৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: কম্পিউটার বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা পাস হতে হবে; 

২. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫,২০০-১১,২৩৫ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে;

*শর্টহ্যান্ডে গতি প্রতি মিনিটে ৮০ এবং টাইপে ৩০ শব্দ থাকতে হবে;

৩. পদের নাম: ইলেকট্রিশিয়ান;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৪,৯০০-১০,৪৫০টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে;

*ইলেকট্রিক কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

৪. পদের নাম: সহকারী হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল; ৪,৭০০-৯,৭৪৫ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্য শাখায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: পাওয়ার গ্রিড বাংলাদেশে চাকরি, পদ ৪১, আবেদন ৩০ জুন পর্যন্ত

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৪,৭০০-৯,৭৪৫ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

৬. পদের নাম: স্টোরকিপার কাম কেয়ারটেকার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৪,৭০০-৯,৭৪৫ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে;

*কম্পিউটার ওয়ার্ড ও এক্সেলে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: সমাজসেবা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৮৫, আবেদন ২৩ জুন পর্যন্ত

৭. পদের নাম: প্লাম্বার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৪,৭০০-৯,৭৪৫ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে;

*প্লাম্বিং কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

৮. পদের নাম: অডিও ভিজুয়্যাল অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৪,৫০০-৯,০৯৫ টাকা (গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে;

*অডিও ভিজ্যুয়াল সরঞ্জাম অপারেটরের কাজে দক্ষতাসম্পন্ন সার্টিফিকেটধারী হতে হবে;

আরও পড়ুন: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮০, আবেদন এসএসসি পাসেই

৯. পদের নাম: লিফটম্যান: 

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৪,৫০০-৯,০৯৫ টাকা (গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে;

*লিফট অপারেটরের কাজে দক্ষতা ও ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে;

১০. পদের নাম: দারোয়ান;

পদসংখ্যা: ৩টি; 

বেতন স্কেল: ৪,১০০-৭,৭৮০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস হতে হবে;

আরও পড়ুন: রাজউকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১৩৬, আবেদন এইচএসসি পাসেও

১১. পদের নাম: আয়া;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৪,১০০-৭,৭৪০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: ৮ম শ্রেণি পাস হতে হবে;

১২. পদের নাম: ক্লিনার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৪,১০০-৭,৭৪০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: ৮ম শ্রেণি পাস হতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

কর্মস্থল: ঢাকা;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৩ জুলাই ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা www.scouts.gov.bd ওয়েবসাইটে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

বাংলাদেশ স্কাউটস শিরোনামে রূপালী ব্যাংক লিমিটেড, নয়াপল্টন করপোরেট শাখা, ঢাকার অনুকূলে ১-৭ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৮-১২ নম্বর পদের জন্য ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডার করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

পরিচালক, বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট ভবন, ৬০ আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকড়াইল, ঢাকা-১০০০ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ জুলাই ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: বাংলাদেশ স্কাউটসের অফিশিয়াল ওয়েবসাইট