লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করল রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরপিসিএল) জনবল নিয়োগের লক্ষ্যে পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান ঘোষণা করা হয়েছে।
সহকারী ব্যবস্থাপক (লিগ্যাল) পদের পরীক্ষা আগামী ২০ জুন ২০২৬ (শনিবার), দুপুর ১২টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (বিপিইমসি), ৯/এফ, পঞ্চম তলা (লেভেল-৪), সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স, টঙ্গী, গাজীপুরে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনাবলিতে বলা হয়েছে পরীক্ষার্থীদের অবশ্যই টেলিটক কর্তৃক ইস্যুকৃত রঙিন প্রবেশপত্র সঙ্গে আনতে হবে ও পরিদর্শককে প্রদর্শন করতে হবে। পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।