১১ জুন ২০২৬, ১২:৪৭

স্থগিত হলো পাট গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ পরীক্ষা

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে  © সংগৃহীত

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) বিভিন্ন শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৩ জুন ও ২০ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ এই লিখিত পরীক্ষা স্থগিত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।